যে কারণে বাংলাদেশ সফরে নেই হাসান আলী

যে কারণে বাংলাদেশ সফরে নেই হাসান আলী

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই পাকিস্তানের অলরাউন্ডার হাসান আলী। তার না থাকাটা চমকের মতো। কেননা, আগের সিরিজেই বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তিনি। তবে কেন নেই?

এ প্রশ্নের উত্তর দিয়েছে পাকিস্তানের জিও নিউজ। তারা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকায় দলে নেই হাসান। আগে থেকে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন তিনি।

বিজ্ঞাপন

ভাইটালিটি ব্লাস্টে তিনি ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন। সেখানেও দারুণ ফর্মে আছেন পাকিস্তানের এই ডানহাতি পেসার। সেখানেও দারুণ ফর্মে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন