সেরা তারকাদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

সেরা তারকাদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আসন্ন সিরিজটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে দলে জায়গা পাননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ, শাদাব খান ও হারিস রউফের মতো সেরা তারকা ক্রিকেটাররা।

বিশ্রামের কারণে বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে দলে রাখেনি পিসিবির নির্বাচক প্যানেল। অন্যদিকে চোটের কারণে দলে জায়গা হয়নি রউফ ও শাদাবের।

বিজ্ঞাপন

সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটিতে নতুন মুখ সালমান মির্জা। সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফর্ম করে দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি পেসার। লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন সালমান। দলে ফেরানো হয়েছে আব্বাস আফ্রিদি, মোহাম্মদ নাওয়াজ ও সুফিয়ান মুকিমকে।

আগামী ১৬ জুলাই বাংলাদেশে পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। ২০ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাকি ম্যাচদুটি হবে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন