সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরাইল ও ইরান। দুদেশের পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখনো সরাসরি জড়ায়নি যুক্তরাষ্ট্র। তবে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছে দেশটি। ইরানকে হুমকি দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার মধ্যে জি-৭ সম্মেলনে যোগ দিয়ে শান্তির বার্তা পেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে শান্তির বার্তা লেখা সংবলিত একটি জার্সি উপহার পাঠিয়েছেন পর্তুগালের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। অটোগ্রাফ সংবলিত জার্সিতে লেখা ছিল- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি।’ বার্তাটি পড়ে ট্রাম্প বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’
কানাডার আলবার্টার কানানাসকিসে সিআর সেভেনের পক্ষ থেকে উপহারটি ট্রাম্পের হাতে তুলে দেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

