২০২৬ বিশ্বকাপের সেরা তিন বেছে নিলেন টুখেল

২০২৬ বিশ্বকাপের সেরা তিন বেছে নিলেন টুখেল

২০২৬ বিশ্বকাপে তিন দলকে ফেভারিট মানছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই আসরে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ইংলিশ কোচের চোখে এগিয়ে আছে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। তবে নিজের দল ইংল্যান্ডকে তিনি রাখছেন ‘আন্ডারডগ’ হিসেবে।

টুখেল বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার বিবেচনায় থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে। আর নিজেদের (ইংল্যান্ড) ব্যাপারে বলব– এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। তাই পুরো মনোযোগটাও রাখতে হচ্ছে সেদিকেই।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জিতে ‘কে’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ইংলিশরা। এরপর যথাক্রমে আলবেনিয়া ও সার্বিয়া ৮ এবং ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। বিশ্বকাপের বিগত আসরগুলোতেও শক্তিশালী দল নিয়ে অংশ নেওয়ার পর হতাশা নিয়ে ফিরেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে কেবল তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

সতর্ক থেকেই নিজের দলকে মূল্যায়ন করলেন টুখেল, ‘আমরা বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই যাব, কারণ আমরা অনেক দশক ধরে (শিরোপা) জিতি না। সেখানে আমাদের এমন দলের বিপক্ষে লড়তে হবে, যারা এই সময়ের মধ্যে একাধিকবার জিতেছে। ফলে আমাদের দলগত পারফরম্যান্স নিয়ে সেখানে যেতে হবে, নইলে কোনো সুযোগ থাকবে না। আমরা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় সংগ্রহ করিনি। তবে যারা আঠার মতো লেগে থাকতে পারে এবং সেরা দল হওয়ার ক্ষেত্রে সংযোগ তৈরি করে এমন খেলোয়াড় আছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন