সল্টের ব্যাট বিতর্কের অবসান

সল্টের ব্যাট বিতর্কের অবসান

ব্যাট ব্যবহারের ক্ষেত্রে অবশেষে অনুমতি পেলেন ইংল্যান্ডের ফিল সল্ট। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচের আগে সল্টের ব্যাটের মাপ নিয়ে প্রথমে আপত্তি জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন ইউনিট।

এরপর তদন্ততে নামে তারা। তদন্তের পর তারা সেই আপত্তি তুলে নেয়। বিষয়টি নিশ্চিত করেছে সল্টের ক্লাব ল্যাঙ্কাশায়ার।

বিজ্ঞাপন

এর আগে নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের বিপক্ষে ম্যাচে ফিল সল্টের ব্যবহৃত ব্যাট নিয়ে আপত্তি জানায় দুর্নীতি দমন ইউনিট। এরপর সল্টের ব্যাটটি মাঠ ও মাঠের বাইরে কয়েকবার পরীক্ষা করা হয়। অবশেষে তিনি অনুমতি পেলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন