পাক-ভারত লড়াইয়ের আগে ওয়াসিমের বার্তা

পাক-ভারত লড়াইয়ের আগে ওয়াসিমের বার্তা

পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচের আগে দুই দলের সমর্থকদের মধ্যে কথার লড়াই হবে না তা কি করে হয়। আসন্ন এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচের আগেও চলছে কথার লড়াই। পিছিয়ে নেই ক্রিকেটাররাও।

যদিও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সমর্থক ও ক্রিকেটারদের সংযত থাকার বার্তা দিয়েছেন সাবেক এই বাঁহাতি পেসার।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপের ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান।

এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘এশিয়া কাপের সবগুলো ম্যাচই বেশ উপভোগ্য হবে। পাকিস্তান এবং ভারতের মধ্যকার প্রতিটি ম্যাচই তো দর্শকরা বেশ উপভোগ করে। আমার পরামর্শ থাকবে, ম্যাচটিকে কেন্দ্র করে সমর্থক ও ক্রিকেটাররা সংযত থাকবে। কেউ মাত্রা অতিক্রম করবে না।’

সুইং অফ সুলতান আরো বলেন, ‘সারা বিশ্বের কোটি কোটি দর্শক পাকিস্তান ও ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকে। পাকিস্তানি ভক্তরা যেমন নিজেদের প্রিয় দলের জয় চায়, ভারতের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে আবেগ জড়িয়ে আছে। তাই বলে অসংযত হলে চলবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন