ইন্টার মিয়ামিতে ফর্মে আছেন লিওনেল মেসি। এরপরও বিভিন্ন গণমাধ্যমের খবর, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রতিযোগিতামূলক লিগে ফিরতে চান তারকা ফরোয়ার্ড। এবার সে আলোচনায় ঘি ঢাললেন মেসির বন্ধু এবং সাবেক সতীর্থ সেস ফাব্রেগাস।
ইতালিয়ান সিরি’এর ক্লাব কোমোর কোচের দায়িত্বে আছেন ফাব্রেগাস। তার সঙ্গে দেখা করতে সম্প্রতি ইতালি যান মেসি। তাতেই তার ইউরোপ ফেরার আলোচনা বেগ পেয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে ফাব্রেগাস বলেন, ‘মেসি স্ত্রী অ্যান্তোনেল্লা আমাদের বাসায় এসে এক সপ্তাহের মতো অবস্থান করেছে। মেসি তখন মেজির লিগে নিউইয়র্ক ও সিনসিনাটির বিপক্ষে খেলতে গিয়েছিল। আমাদের পরিবারের মধ্যে সম্পর্কটা দারুণ। বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের দুজনের স্ত্রীদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। সন্তানরাও প্রায় একই বয়সের।’
স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা মিডফিল্ডার আরো বলেন, ‘আমি কোমোর স্পোর্টিং ডিরেক্টর লুদিকে বলেছি, আমরা অন্তত একটা কথা বলতে পারব যে, মেসি কখনো কোমোতে খেলেনি। তবে তার সন্তানরা খেলেছে। অবশ্য ভবিষ্যতে কি হয় বলা যায় না।’ মূলত ফাব্রেগাসের শেষের কথাটাই মেসির ইউরোপে ফেরার আলোচনাকে উস্কে দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

