অস্ট্রেলিয়ায় মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরি

অস্ট্রেলিয়ায় মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখলেন সোবহানা মোস্তারি।

বিজ্ঞাপন

নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোনো ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করলেন তিনি।

নারীদের ওয়ানডেতে এর আগে সব মিলিয়ে ৩টি সেঞ্চুরি ছিল বাংলাদেশের। এর মধ্যে দুটি করেছিলেন ফারজানা হক পিংকি। অন্য সেঞ্চুরিটি এসেছে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁলেন মোস্তারি।

তবে মোস্তারির এই সেঞ্চুরি আগের ৩টি সেঞ্চুরির চেয়ে বিশেষ মর্যাদাপূর্ণ। কারণ সেঞ্চুরিটা এসেছে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাও আবার তাদেরই ঘরের মাটিতে। এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নারীদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান ছিল ২৯। সেঞ্চুরি তো দূরের কথা, কোনো ফিফটিও ছিল না। সেই অসাধ্য সাধন করেছেন মোস্তারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন