প্রোটিয়াদের হারাল কিউইরা

প্রোটিয়াদের হারাল কিউইরা

দারুণ জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। হারারের রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে কিউইরা। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে হারের তেতো স্বাদ হজম করল প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিংয়ে নেমে টিম রবিনসনের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের দল। ৫৭ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৫* রানের হার না-মানা দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন রবিনসন। আর ৪৪* রানে অপরাজিত থেকে যান বেভন জ্যাকবস।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালো করতে পারেনি রসি ভন ডার ডুসেনের দল। ১৫২ রানেই গুটিয়ে গেছে আফ্রিকানদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর


নিউজিল্যান্ড : ১৭৩/৫, ২০ ওভার (রবিনসন ৭৫*, জ্যাকবস ৪৪*; মাফাকা ২/৩৮)।


দক্ষিণ আফ্রিকা : ১৫২/১০, ১৮.২ ওভার (ব্রেভিস ৩৫, লিন্ডে ৩০; ডাফি ৩/২০, হেনরি ৩/৩৪ ও শোধি ২/৩৪)।


ফল : নিউজিল্যান্ড ২১ রানে জয়ী।


ম্যাচসেরা : টিম রবিনসন (নিউজিল্যান্ড)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন