ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সমারসেট। টম কোহেলার হাফ সেঞ্চুরিতে ভর করে এসেক্স ঈগলকে ৯৫ রানে হারিয়েছে তারা।
সাউথ গ্রুপের সেরা দল হিসেবে শেষ আট নিশ্চিত করে সমারসেট। ম্যাচে প্রথমে ব্যাট করে কোহেলারের ৩৯ বলে ৯০ রানের ইনিংসের ফলে ২০ ওভারে ৬ উইকেটে ২২৫ রান করে সমারসেট। জবাবে ১৪.৩ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় এসেক্স।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত স্কোর
সমারসেট : ২০ ওভারে ২২৫/৬ (কোহেলার ৯০, ডিকসন ২৮; আমির ৩/২২, ক্রিটচেলি ১/২৭)।
এসেক্স : ১৪.১ ওভারে ১৩০/১০ (থিয়ান ৩৮, ওয়াল্টার ২৪; হেনরি ৪/২১, মেরেদিথ ২/২২)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

