সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আফগানদের আমন্ত্রণে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। তাদের দুজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন