আজ শুরু হতে যাচ্ছে উইম্বলডনের লড়াই। ইংল্যান্ডের এই টেনিস আসরের ১৩৮তম সংস্করণ শুরু হওয়ার আগে জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
এবারের আসরে ফেভারিট যারা
পুরুষ এককে : কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনার, নোভাক জোকোভিচ, জ্যাক ড্রাপার, টেলর ফ্রিটজ, আলেকজান্ডার বুবলিক, লরেঞ্জো মুসেত্তি, বেন শেল্টন, জ্যাকুব মেনসিক, লার্নার টিন।
নারী এককে : আরিয়ানা সাবালেঙ্কা, কোকো গফ, এলেনা র্যাবাকিনা, ইগা সিয়াওতেক, ম্যাডিসন কিস, মার্কেতা ভন্দ্রোসোভা, এলিনা সিতোলিনা, বার্বোনা ক্রেজকিকোভা, নাওমি ওসাকা, আমান্ডা আনিসিমোভা।
সর্বশেষ পাঁচ আসরের চ্যাম্পিয়ন
পুরুষ এককে : কার্লোস আলকারাজ (২০২৪, ২০২৩), নোভাক জোকোভিচ (২০২২, ২০২১, ২০১৯)
নারী এককে : বার্বোরা ক্রেজকিকোভা (২০২৪), মার্কেতা ভন্দ্রোসোভা (২০২৩), এলেনা র্যাবাকিনা (২০২২), অ্যাশলে বার্তি (২০২১), সিমোনা হালেপ (২০১৯)।
প্রাইজমানি
মোট প্রাইজমানি : ৫ কোটি ৩৫ লাখ পাউন্ড (প্রায় ৮৮৮ কোটি ১৮ লাখ টাকা)।
চ্যাম্পিয়ন (নারী ও পুরুষ একক) : ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪৯ কোটি ৮০ লাখ টাকা)।
ড্রয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ফি : ৬৬ হাজার পাউন্ড (প্রায় এক কোটি ৯ লাখ টাকা)।
সর্বকালের সেরা যারা
মার্টিনা নাভ্রাতিলোভা (৯ শিরোপা), রজার ফেদেরার (৮ শিরোপা), হেলেন উইলস মুডি (৮ শিরোপা), পিট সাম্প্রাস (৭ শিরোপা), স্টেফি গ্রাফ (৭ শিরোপা), নোভাক জোকোভিচ (৭ শিরোপা), দোরোথিয়া ল্যামবার্ট চ্যাম্বার্স (৭ শিরোপা), সেরেনা উইলিয়ামস (৭ শিরোপা), উইলিয়াম রেনেশ্ব (৭ শিরোপা) ও বিলি জিন কিং (৬ শিরোপা)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

