পিকফোর্ডের রেকর্ড, টুখেলের উচ্ছ্বাস

পিকফোর্ডের রেকর্ড, টুখেলের উচ্ছ্বাস

দেশের হয়ে টানা সর্বাধিক ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ডের ভাগীদার আগে থেকেই ছিলেন জর্ডান পিকফোর্ড। ওয়েলসের বিপক্ষে কোনো গোল হজম না করে রেকর্ডটি একার করে নিয়েছেন এই ইংলিশ গোলকিপার। আগের রেকর্ডটিতে এতদিন ইংলিশ গ্রেট গর্ডন ব্যাঙ্কসের পাশে ছিলেন এভারটনের এই গোলরক্ষক। প্রীতি ম্যাচটিতে ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

ম্যাচের পর পিকফোর্ডকে নিয়ে টুখেল বলেন, 'প্রথমার্ধে নিজেদের অমন আধিপত্য করার মাঝেও (পোস্টে) সতর্ক থাকাটা সহজ নয়, সত্যিকার অর্থে (ওই সময়) তার কিছুই করার ছিল না। এবং এর মাঝেই হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হয়, যা বিপজ্জনক হতে পারতো। আর দ্বিতীয়ার্ধে দারুণ ক্ষীপ্রতায় দুই পা এক করে খুব কঠিন একটা সেভ করতে হয়েছিল।'

বিজ্ঞাপন

'শট আটকানোয় সে দুর্দান্ত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ (বৃহস্পতিবার) তার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ তারা উপরে উঠে আক্রমণ করেছে। আর আমরা সেই চাপ এড়াতে চেয়েছি। ছোট পাস খেলেও আমরা চাপ এড়ানোর সুযোগ নিতে চেয়েছি, তার থেকে কেবলই লম্বা পাস দিয়ে নয়। সে খুব ভালো করেছে।'- আরও যোগ করেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়েও খুব ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ খেলে শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন