কত টাকা পান আনচেলত্তি-স্কালোনি

কত টাকা পান আনচেলত্তি-স্কালোনি

জাতীয় দলের কোচ হিসেবে সর্বোচ্চ বেতন পাওয়া কোচ ব্রাজিলের কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গ্যাজেটা দেলো স্পোর্ট’-এর মতে আনচেলত্তি বছরে পান ৯.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৪ কোটি ৪২ লাখ টাকা)। সেই সঙ্গে বিভিন্ন বোনাসও পাবেন ইতালিয়ান এই কোচ।

এই তালিকায় দুইয়ে আছেন ইংল্যান্ডের কোচ থমাস ‍টুখেল। তার বার্ষিক বেতন ৫.৯ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ৮৩ কোটি টাকা)। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনির ১০ নম্বরে। তিনি পান ২.৩ মিলিয়ন ইউরো।

বিজ্ঞাপন

তালিকার চারে থাকা উজবেকিস্তানের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যানাভারো পান বার্ষিক ৪ মিলিয়ন ইউরো। ২০০৬ সালে তিনি ইতালির বিশ্বচ্যাম্পিয়ন দলে খেলেছেন। জার্মানির কোচ জুলিয়ান নাগালসম্যান ৪.৯ মিলিয়ন ইউরো বেতন নিয়ে আছেন তিন নম্বরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন