মাঠের বাইরের নানা ঘটনায় বেশ আলোচনায় বাংলাদেশ ক্রিকেট। এর মধ্যেই হুট করে অনলাইনে বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। রোববার (২৭ এপ্রিল) হওয়া ওই বোর্ড সভায় ২০২৩-২৪ অর্থবছরের অডিট প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিসিবির বার্ষিক বাজেট ও অর্থনৈতিক কৌশল নিয়েও আলোচনা হয়েছে ওই সভায়। বিকাল ৫টায় শুরু হওয়া ওই সভা বেশ লম্বা হওয়ায় আলোচনা অসমাপ্ত রেখে বোর্ড সভার সমাপ্তি টানা হয়েছে। বাকি আলোচনা হবে আগামী ২৯ এপ্রিল বিসিবির পরবর্তী বোর্ড সভায়। অনলাইনে, নাকি সরাসরি বিসিবি কার্যালয়ে এই বোর্ড সভা হবে সে বিষয়ে চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। তবে আগামীকালের বোর্ড সভায় গতকালের অসমাপ্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

