জোহানেসবার্গের গল্পটা অপরিবর্তিত থেকে গেছে সেঞ্চুরিয়নেও। শুধু ব্যাটিংয়েই নয়, দক্ষিণ আফ্রিকা দাপট দেখিয়েছে বোলিংয়েও। রান সংগ্রহ থেকে উইকেট শিকারÑদুই বিভাগেই সেরা হয়েছেন প্রোটিয়ারা। বাংলাদেশ দুটি ক্ষেত্রেই বেশ খানিকটা পিছিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যবধানটা তৈরি হয়েছে ঠিক এখানেই। প্রথম টেস্টে ৯ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর শেষ ম্যাচে হজম করতে হয়েছে ইনিংস ও ২১৯ রানের লজ্জা। স্বাগতিক ক্রিকেটার মার্কাস অ্যাকারম্যান ৩০৭ রান নিয়ে হয়েছেন সর্বোচ্চ সংগ্রাহক। তার পেছনে রয়েছেন তাওহিদ হৃদয়। তার সংগ্রহ ২২০ রান। উইকেট শিকারে কাগিসো রাবাদা দেখিয়েছেন আধিপত্য। একাই তুলে নিয়েছেন ১২ উইকেট। আর বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হাসান মাহমুদ। তবে তারকা এ পেসারের নামের পাশে যোগ হয়েছে মাত্র চার উইকেট।
ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার সেরা পাঁচ
ব্যাটসম্যান রান
মার্কাস অ্যাকারম্যান ৩০৭
রায়ান রিকেলটন ১২২
জুবায়ের হামজা ১১০
উইয়ান মুল্ডার ১০০
মার্কো ইয়ানসেন ৭৫
ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা পাঁচ
ব্যাটসম্যান রান
তাওহিদ হৃদয় ২২০
লিটন দাস ১৮২
তানজিদ হাসান তামিম ১০৩
মাহফিজুল ইসলাম রবিন ৯৩
নাজমুল হোসেন শান্ত ৬১
বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সেরা পাঁচ
বোলার উইকেট
কাগিসো রাবাদা ১২
উইয়ান মুল্ডার ৮
সাইমন হার্মার ৭
মার্কো ইয়ানসেন ৭
ডেন প্যাটারসন ৪
বোলিংয়ে বাংলাদেশের সেরা পাঁচ
বোলার উইকেট
হাসান মাহমুদ ৪
মেহেদী হাসান মিরাজ ৩
তাসকিন আহমেদ ৩
খালেদ আহমেদ ২
শরিফুল ইসলাম ২
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

