বার্সেলোনায় যেতে চেয়েছিলেন হামজা

বার্সেলোনায় যেতে চেয়েছিলেন হামজা

বর্তমানে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে আলোচিত নাম দেওয়ান হামজা চৌধুরী। তাকে ঘিরেই নতুন স্বপ্ন বুনছে দেশের ফুটবলপ্রেমীরা। হামজাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটি ব্রিটিশ গণমাধ্যমেও উঠে এসেছে। দ্য সানের এক প্রতিবেদনে হামজার শৈশব থেকে বাংলাদেশে জাতীয় দলে যোগ দেওয়ার সব তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদনে জান যায়- ২০১৮ ও ২০১৯ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলা হামজা বিশ্বখ্যাত ক্লাব বার্সেলোনা যাওয়ার আলোচনাও হয়েছিল। নিখুঁত ফুটবল ও দক্ষতার কারণেই ইংলিশ বয়সভিত্তিক দলে জায়গা করে নেন এই মিডফিল্ডার। এক পর্যায়ে দলবদলের সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে যোগাযোগ হয়েছিল হামজার। স্প্যানিশ ফুটবল ক্লাবে না গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলেছেন এই ২৭ বছর বয়সি ফুটবলার। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন