ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন ওমরজাই

ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন ওমরজাই

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। সেটার প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও। এই সংস্করণের সেরা অলরাউন্ডার হয়েছেন ২৪ বছর বয়সি ওমরজাই।

বিজ্ঞাপন

সেরা অলরাউন্ডার হওয়ার পথে মোহাম্মদ নবিকে পেছনে ফেলেছেন ওমরজাই। তার রেটিং পয়েন্ট ২৯৬। দুইয়ে নেমে যাওয়া নবির নামের পাশে শোভা পাচ্ছে ২৯২ রেটিং পয়েন্ট। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ম্যাচে ৬৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ওমরজাই। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচে ৩১ বলে করেন ৪১ রান। সে ম্যাচে বল হাতে নেন ৫ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন