বার্সা-অ্যাতলেটিকোর ৮ গোলের রুদ্ধশ্বাস লড়াই

বার্সা-অ্যাতলেটিকোর ৮ গোলের রুদ্ধশ্বাস লড়াই

নাটকীয়তা কিংবা রোমাঞ্চ, কোনোকিছুর কমতি ছিল না বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে। ম্যাচটিতে গোল হয়েছে মোট আটটি। যদিও জয় পায়নি কোনো দল। ৪-৪ গোলে ড্র হয়েছে দুদলের মধ্যকার লড়াইটি।

বিজ্ঞাপন

নিজেদের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিজে ২ গোল হজম করে শুরুতেই বড় ধাক্কা খায় বার্সা। অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার পর এগিয়েও যায় কাতালানরা। তাতে জয়ের স্বপ্ন বুনছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু শেষদিকে তাদের জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেয়নি সফরকারী দল।

ম্যাচের আয়ু তখন মাত্র ৬ মিনিট। এই সময়ের মধ্যে বার্সার জালে বল পাঠান অ্যাতলেটিকোর জুলিয়ান আলভারেজ ও গ্রিজম্যান। ম্যাচে ফিরতে অবশ্য খুশ বেশি সময় লাগেনি হান্সি ফ্লিকের দলের। ১৯ তম মিনিটে ব্যবধান কমান পেদ্রি। ২ মিনিটের ব্যবধানে কুবারসি জালে বল জড়ালে সমতা টানে বার্সা। ৪১ মিনিটে স্বাগতিকদের হয়ে স্কোরলাইন ৩-২ করেন ইনিগো মার্তিনেজ।

৭৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান রবার্ত লেভানভস্কি। এই গোল হজমের সুবাদে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে ছিল অ্যাতলেটিকো। ৮৪ মিনিটে লরিয়েন্ত জালের দেখা পেলে ব্যবধান কমায় অতিথিরা। যোগ করা সময়ে সরলথের গোলে ম্যাচে ফেরার পাশাপাশি হার এড়ায় অ্যাতলেটিকো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন