শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল

শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেল মার্সিসাইডের ক্লাবটি। আর মাত্র এক জয় পেলেই ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত হবে জায়ান্টদের।

বিজ্ঞাপন

কিং পাওয়ার স্টেডিয়ামে লিস্টার সিটিকে কোনো রকম পাত্তা না দিয়ে ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে লিভারপুল। একের পর এক আক্রমণে স্বাগতিকদের নাভিশ্বাস তোলেছে আর্নে স্লটের শিষ্যরা। কিন্তু গোলমুখে বারবার ফিনিশিংয়ে ব্যর্থ হয় সফরকারী দল। তাই ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে ফিরতে হয়েছে লিভারপুলকে। তাদের হয়ে ম্যাচের ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ডি বক্সের ফাঁকায় বল পেয়ে বুলেট গতির শটে জালে জড়ান তিনি।

৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। গানাররাও খেলেছে সমান ৩৩ ম্যাচ। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড। চারে অবস্থান করছে ম্যানসিটি। সিটিজেনদের সংগ্রহ ৫৮ পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন