হকিতে টাইব্রেকারে স্পেনের কাছে জার্মানির হার

হকিতে টাইব্রেকারে স্পেনের কাছে জার্মানির হার

মেন’স এফআইএইচ প্রো লিগ হকিতে জয় পেয়েছে স্পেন। টাইব্রেকারে শক্তিশালী জার্মানিকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। বার্লিনের আর্নেস্ট রয়টার স্পোর্টফিল্ডে শনিবার রাতে নির্ধারিত সময় শেষে ম্যাচ ছিল ১-১ গোলে সমতায়।

বিজ্ঞাপন

ম্যাচের ৪৬ মিনিটে সফরকারী স্পেনকে এগিয়ে দেন পল ক্যাব্রে-ভারদিয়েল বাদিয়া। পরে লড়াইয়ের ৫৯ মিনিটে জার্মানদের সমতায় ফেরান মিশেল স্ট্রুথফ। অতিরিক্ত সময়ের খেলায়ও কোনো দল গোলের দেখা পায়নি। শেষে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে স্বাগতিক জার্মানি চারটি শট নিয়ে একবারও জালে বল জড়াতে পারেনি। কিন্তু জবাবে তিনটি শটই জালে জড়ায় স্পেন।

এ ম্যাচ হারলেও ২৮ পয়েন্টের পুঁজি নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় তিনে রয়েছে জার্মানরা। আর ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে পড়ে রয়েছে স্পেন। শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস (৩৫ পয়েন্ট)। দুইয়ে অবস্থান করছে বেলজিয়াম (২৮ পয়েন্ট)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন