নেইমারের দাবি

মেসিকে হিংসা করতেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

মেসিকে হিংসা করতেন এমবাপ্পে

২০২১ পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। সেই ক্লাবে আগে থেকেই ছিলেন নেইমার। বার্সেলোনায় একসঙ্গে খেলার সুবাদে তাদের মধ্যে সখ্যতাটা ছিল পুরোনো। তার প্রভাব ছিল পিএসজিতেও। নেইমারের দাবি, তার সঙ্গে এমন সম্পর্কের কারণে মেসিকে হিংসা করতে কিলিয়ান এমবাপ্পে।

২০১৭ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকেই এমবাপ্পের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে নেইমারের। যদিও মেসি যোগ দেওয়ার পর সম্পর্কে ফাটল ধরান ফরাসি তারকা, এমনটাই জানিয়েছেন নেইমার।

বিজ্ঞাপন

নেইমার বলেন, ‘পিএসজিতে এমবাপ্পের সঙ্গে জুটি গড়ে কয়েকটি বছর ভালোই কাটিয়েছি। কিন্তু মেসি যাওয়ার পর এমবাপ্পে হিংসা শুরু করে। এজন্য আমাদের মধ্যে লড়াইও হয়েছে। এমবাপ্পের আচরণে পরিবর্তন আসে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন