এস. এম. আলমগীর আবুলকে সভাপতি, হাবিবুর রশীদ হাবিবকে সিনিয়র সহ সভাপতি এবং এফ. এম. রফিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ৪১ সদস্য বিশিষ্ট মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত মোহামেডান সমর্থক দল, কেন্দ্রীয় কমিটির এক বিশেষ জরুরি সভায় দলীয় গঠনতন্ত্র ও সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম কার্যকর হবে ১ মার্চ থেকে।
কমিটিতে আরও রয়েছেন সহ সভাপতি মোঃ নুরুল হক মোল্লা, হাজী মোঃ আবু তাহের, মেসবাহউদ্দিন আহমেদ রেজা, জুবায়ের কবীর চৌধুরী নিপু, প্রফেসর ডঃ মোঃ ফরিদ উদ্দিন, ফজলে রুবাইয়াত পাপ্পু ও রোকনুজজামান দিপু; যুগ্ম সম্পাদক মোঃ আনিছুর রহমান বাবু ও গিয়াস উদ্দিন মানিক; সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন বাবু; সহ সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন আহমেদ সেন্টু, মুহাম্মদ আব্দুস সাত্তার ও মোঃ আল আমিন।
কমিটির অর্থ সম্পাদক মোঃ এরশাদুল আলমের সঙ্গে রয়েছেন সহ অর্থ সম্পাদক ফারুক আহম্মদ পিজু; প্রচার সম্পাদক মামুন হোসেন ভুঁইয়া; সহ প্রচার সম্পাদক রেজাউল মাওলা সাদেক ও মোঃ জসিম উদ্দিন; দপ্তর সম্পাদক গাজী সাব্বির আহমেদ নিশাদ; সহ দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান পলাশ ও মোঃ শামীম চৌধুরী; ক্রীড়া সম্পাদক আহমেদ আলী; সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
এছাড়া রয়েছেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক; সমাজকল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য মোঃ মোতাহারুল হক, মাজহারুল ইসলাম শিহাব, এস.এম.ফাহিম আহমেদ, মোঃ হালিমুর রিপন, মোঃ এহসানুল হক ফুয়াদ, মোঃ আমিনুল ইসলাম ছুট্টু, মোঃ সোহেল আরমান, মোঃ জুয়েল, হারুন অর রশিদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আজহার উদ্দিন তাহিয়ান, কিবরিয়া জিলানি পলক ও মোঃ আসিফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

