ফেডারেশন কাপের ফাইনাল হবে আগামীকাল

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের ফাইনাল হবে আগামীকাল

অবশেষে আজ মাঠে গড়াচ্ছে না ফেডারেশন কাপের ফাইনালের খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ফাইনাল ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ফাইনাল ম্যাচটি। এ ম্যাচটি আজ ১৯ মে বিকাল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি হচ্ছে না বলে জানায় বাফুফে। কিংস ও মোহামেডানের ফাইনাল ম্যাচটি আগামীকাল বুধবার (২০ মে) একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগে কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচটি খেলতে আগ্রহী ছিল না মোহামেডান। এবার ম্যাচটি কিংস অ্যারেনায় খেলতে রাজি হয়েছে তারা।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন