যে কারণে ইয়ামালকে ‘১৮ বছরের শিশু’ বললেন এমবাপ্পে

যে কারণে ইয়ামালকে ‘১৮ বছরের শিশু’ বললেন এমবাপ্পে

এই সময়ের সেরা তারকাদের একজন বার্সেলোনা ও স্পেনের লামিনে ইয়ামাল। মাঠে আলোচিত এই তারকা মাঠের বাইরেও জন্ম দিয়েছেন আলোচনার। তবে ইয়ামালের ব্যক্তিগত কারণ আরালেই রাখতে বললেন রিয়ালের কিলিয়ান এমবাপ্পে। কারণ, ইয়ামালের বয়স কম।

বিজ্ঞাপন

সম্প্রতি সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘লামিনে অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু বাস্তব জীবনে সে ১৮ বছরের এক শিশু। এই বয়সে সবাই ভুল করে। সেও তার জীবন যাপন করছে। আমাদের উচিত সে মাঠে কী করছে সেটা দেখা।’

উল্লেখ্য, নিজের চেয়ে বয়সী বড় মডেল কিংবা গায়িকার সঙ্গে সম্পর্কে জড়ানো কিংবা নানা গুঞ্জন নিয়ে সাম্প্রতিক অনেক বেশি আলোচনার কেন্দ্রে আসেন ইয়ামাল। বিশেষ করে মৌসুম শুরুর আগমুহূর্তে খেলার বিরতিতে তিনি কার সঙ্গে কোথায় ঘুরে বেড়িয়েছেন সেসব ছিল সামাজিক মাধ্যমে বহুল চর্চার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন