জীবন পেয়ে ফিফটি, বড় হলো না ইনিংস

জীবন পেয়ে ফিফটি, বড় হলো না ইনিংস

নিজের ইনিংসের শুরুতেই নতুন জীবন পান মমিনুল হক সৌরভ। সে সুযোগ কাজে লাগিয়ে অর্ধশতক তুলে নেন সাবেক অধিনায়ক। যদিও নিজের ইনিংসকে খুব বড় করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার।

মোকাবেলা করা প্রথম ১০ বলে কোনো রান করতে পারেননি মমিনুল। ১১তম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। কিন্তু ব্লেসিং মুজারাবানির করা সে বলে মমিনুলকে গ্লাভস বন্দী করতে ব্যর্থ হন উইটেরক্ষক নায়াশা মায়াভো।

বিজ্ঞাপন

জীবন পেয়ে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন মমিনুল। ব্যক্তিগত ৪০ রানে শান্ত ফিরলে এই জুটি ভাঙে। অধিনায়ক ফিফটি তুলে নিতে না পারলেও কোনো ভুল করেননি মমিনুল। ম্যাচের প্রথম ব্যাটার হিসেবে অর্ধশতকের দেখা পান তিনি। যদিও এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত ৫৬ রানে ওয়েলিংটন মাসাকাদজার বলে ওয়েসলে মাধেভেরের হাতে ধরা পড়েন মমিনুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন