চোট কাটিয়ে ফিরছেন ম্যাক্সওয়েল

চোট কাটিয়ে ফিরছেন ম্যাক্সওয়েল

চোট কাটিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই অস্ট্রেলিয়া দলে ফিরছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৫ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে শেষ তিন ম্যাচের দলে রাখা হয়েছে ‘বিগ শো’খ্যাত এই তারকাকে।

নিউজিল্যান্ড সিরিজের আগে মাউন্ট মঙ্গানুইয়ে নেটে অনুশীলনের সময়ে কবজিতে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। তখন থেকেই মাঠের বাইরে তিনি। ২৯ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

সিডনিতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় ওয়ানডে। এরপর দুই দলের টি-টোয়েন্টি সিরিজ চলবে ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...