ঢাকা টেস্ট

বৃষ্টি এবং আলোর স্বল্পতায় খেলা বন্ধ

বৃষ্টি এবং আলোর স্বল্পতায় খেলা বন্ধ

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা আপাতত বন্ধ রয়েছে। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে শেষ হয়। চা বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। চা বিরতি সাধারণত ২০ মিনিটের হয়ে থাকে। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখার সময় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃষ্টি অনেকটা কমতে শুরু করেছে। ফলে আলোও একটু একটু করে বাড়তে শুরু করেছে। পরিস্থিতির উন্নতি হলে খুব দ্রুতই আবার মাঠে গড়াতে পারে খেলা। তবে এখনও উইকেট কাভার দিয়ে ঢাকা রয়েছে।

এর আগে বৃষ্টির কারণে গতকাল প্রথম দিনের খেলা প্রায় ৫০ মিনিটের মতো বন্ধ ছিল।

গত দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে চা বিরতির আগ পর্যন্ত ১ উইকেটে ৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫৩ রানে অপরাজিত আছেন উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন