ঢাকা টেস্ট

এক ঘণ্টা বন্ধের পর খেলা শুরু

এক ঘণ্টা বন্ধের পর খেলা শুরু

বৃষ্টি এবং আউটফিল্ড ভেজা থাকায় প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

বিজ্ঞাপন

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। চা বিরতি চলাকালেই নামে বৃষ্টি। বৃষ্টির পর আউটফিল্ড শুকাতে সময় লেগেছে প্রায় ৩০ মিনিট। এর আগে বৃষ্টির কারণে গতকাল প্রথম দিনের খেলা প্রায় ৫০ মিনিটের মতো বন্ধ ছিল।

গত দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৮৯ রান করেছে উইন্ডিজ।

৫৩ রানে অপরাজিত আছেন উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন