ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৩৫) নামে দুই সন্তানের জননীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার শিল্পী স্থানীয় আজিজুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈশাননগর এলাকার নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। এ সময় তাঁর চিৎসকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, ভোররাতে পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
— এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-54cb5c-720x405.webp)