আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুটবল বিশ্বকাপ

আনচেলত্তির ‘একাদশে’ নেই নেইমার

স্পোর্টস ডেস্ক

আনচেলত্তির ‘একাদশে’ নেই নেইমার

হাতে সময় খুব কম। সব মিলিয়ে মাত্র চার মাস। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে তাই নিজেদের গুছিয়ে নিচ্ছে সব দল। ব্রাজিলও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। একটু একটু করে সেলেসাও টিম সাজিয়ে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। সঙ্গে ব্রাজিলকে বহুল কাঙ্ক্ষিত হেক্সা বিশ্বকাপ উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে ইতালিয়ান কোচ রণকৌশল আর পরিকল্পনা ঠিক করতে এগোচ্ছেন। ইএসপিএন ব্রাজিল বলছে, বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের আলোকে আনচেলত্তি এরই মধ্যে ১১ ফুটবলার প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। এ তালিকা নিয়ে শুরু হয়েছে যত আলোচনা। কারণ? এ তালিকায় নাকি নাম নেই তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের!

বিজ্ঞাপন

আনচেলত্তির কোচিংয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে ব্রাজিল। দলের পারফরম্যান্স খুব দুর্দান্ত কিছু না হলেও একটি স্থায়ী ও নির্ভরযোগ্য সেরা একাদশ গড়ার রসদ পেয়ে গেছেন কোচ। এতে করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জয়ের লড়াইয়ে হট ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তির নিশ্চিত তালিকায় রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। রক্ষণভাগে আনচেলত্তি ভরসা রাখতে যাচ্ছেন মার্কিনিউস ও গ্যাব্রিয়েলের ওপর।

মিডফিল্ডে নিজের জায়গা পোক্ত করেছেন অভিজ্ঞ ক্যাসেমিরো ও দারুণ ধারাবাহিক ব্রুনো গিমারেস। আক্রমণভাগে আনচেলত্তির আস্থা অর্জন করেছেন ভিসিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনহা, রদ্রিগো, ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর আনচেলত্তির পছন্দের সম্ভাব্য একাদশে গোলরক্ষক অ্যালিসন বেকারের সামনে রক্ষণভাগে জায়গা করে নিচ্ছেন ওয়েসলি, মার্কিনিউস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস।

অন্যদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাথিউস কুনহা ও জোয়াও পেদ্রো মূলত রোটেশনের অংশ হিসেবে একাদশে জায়গা পেতে পারেন। তবে ব্রাজিল সুপারস্টার জুনিয়রের বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত। ফিটনেস মূল্যায়নের ফলের ওপরই নির্ভর করবে তার বিশ্বকাপ দলে থাকা-না থাকা।

দলে জায়গা পাবেন আরো ১৫ জন। এর মধ্যে গোলপোস্টে অ্যালিসনের বিকল্প হিসেবে দাঁড়াতে পারেন বেন্তো বা হুগো সুজা। এ তালিকায় আরো রয়েছেন ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো ও মিলিতাও (চোটাক্রান্ত), লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও আক্রমণাত্মক মিডফিল্ডার লুকাস পাকেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন