এশিয়া কাপ

ভারত-পাকিস্তান ম্যাচ ঝুঁকিমুক্ত

ভারত-পাকিস্তান ম্যাচ ঝুঁকিমুক্ত

লিগ অব লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ম্যাচ বয়কট করেছে ভারত। সে আবার একটি নয়, দুটি ম্যাচ। এ কারণে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শুভান আহমেদ।

বিজ্ঞাপন

শুভান আহমেদ বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারব না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি যে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নেই। এশিয়া কাপের সঙ্গে লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের মতো ব্যক্তিগত লিগের তুলনা ঠিক নয়। সেখানে তো ভারত দুটি ম্যাচেই খেলতে রাজি হয়নি।’

এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। পরে ‘সুপার ফোর’ ও ফাইনালেও দেখা হতে পারে দুই চিরবৈরী প্রতিবেশীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন