নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টুর্নামেন্টে জয়ের খোঁজে থাকা ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে নিউজিল্যান্ড জয়ের জন্য মরিয়া। আর গৌহাটির বর্ষাবরন স্টেডিয়ামে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে চলতি নারী বিশ্বকাপে আরেকটি চমক দেওয়ার। কিউইদের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ একাদশে স্পিনারদের ভারী তালিকা নিয়ে নেমেছে। ইনজুরির শঙ্কা কাটিয়ে এই ম্যাচেও খেলছেন পেসার মারুফা আক্তার। বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেও মারুফা তার শুরুর বোলিং স্পেলে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নতুন বলে সুইংয়ের যাদু দেখাতে তৈরি মারুফা।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে বাংলাদেশ তাদের দুই ম্যাচে একটি জয় এবং একটি হার নিয়ে সামনে বাড়ছে। আর নিউজিল্যান্ড তাদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে প্রায় ‘ধরেই’ ফেলেছিল! কিন্তু নাইটের হাফসেঞ্চুরি ও আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্তে সেই ম্যাচের জয় হারায় বাংলাদেশ।

আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলে সত্যিকার অর্থে এবারের বিশ্বকাপে বড় বার্তা দেবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ একাদশ: রাবেয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বপ্না মুস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন