এমবাপ্পের হ্যাটট্রিক

ম্যানসিটিকে ফের হারিয়ে নকআউটে রিয়াল

ম্যানসিটিকে ফের হারিয়ে নকআউটে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্লে অফের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। দলের জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে প্রথম লেগে ৩-২ ব্যবধানে জেতে লস ব্লাঙ্গোসরা। ২ লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলতে পৌঁছে গেল রিয়াল।

বিজ্ঞাপন

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ও ম্যানসিটির মধ্যে অনেকটা একপেশে লড়াই হয়েছে। বল দখল, আক্রমণ সবকিছুতেই আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। বিপরীতে পাত্তাই পায়নি ম্যানসিটি। স্প্যানিশ জায়ান্টদের দাপটের সামনে অনেকটাই অসহায় ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি।

ম্যাচের শুরুতেই বার্নাব্যুর দর্শকদের উচ্ছ্বাসে ভাসান এমবাপ্পে। চতুর্থ মিনিটে এ ফরওয়ার্ডের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৩ ও ৬১ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফ্রেঞ্চ তারকা। যোগ করা সময়ে ব্যবধান কমায় ম্যানসিটি। সফরকারী দলের হয়ে সান্তনাসূচক গোল করেন নিকো গঞ্জালেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন