সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেল্টন ও জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ। দুজনই দাপট দেখিয়ে জয় তুলে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
শেল্টনের জয় এসেছে অনায়াসে। দ্বিতীয় সেটেই তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ক্যামিলো উগো পায়ের পাতায় আঘাত পেয়ে রিটায়ার্ড হয়ে ম্যাচ ছেড়ে দেন। ৬৪ মিনিটের লড়াইয়ে দুই সেটেই অবশ্য ৬-৩, ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন শেল্টন।
বিজ্ঞাপন
অন্যদিকে টেনিসের ‘নাম্বার থ্রি’ আলেক্সান্ডার জেভেরেভ সরাসরি ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নিশেষ বাসাবারেড্ডিকে। ৬৬ মিনিটের লড়াইয়ে অনায়াসে জিতে যান জার্মান তারকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

