নিউজিল্যান্ডের বড় জয়

লাহোরে ফিলিপসের দারুণ দিন

লাহোরে ফিলিপসের দারুণ দিন

বড় সংগ্রহ পেয়ে জয়ের ভীতটা দাঁড় করিয়ে দেয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। সে ভীতের ওপর দাঁড়িয়ে বাকি কাজটুকু সারে বোলাররা। সম্মিলিত পারফরম্যান্সে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারায় নিউজিল্যান্ড। দলের জয়ের দিনটা ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙান গ্ল্যান ফিলিপস।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ফিলিপসের ঝড়ো শতকে ৩৩০ রান জড়ো করে নিউজিল্যান্ড। ৭৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ফিলিপস। এটা ওয়ানডেতস তার প্রথম শতক। ৬ চারের পাশাপাশি ৭ ছয় মারেন এই অলরাউন্ডার। এরপর বল হাতেও নেন এক উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফিলিপস।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করেন ড্যারেল মিচেল। কেন উইলিয়াসনের ব্যাট থেকে আসে ৫৮ রান। এছাড়া ২৫ রান করেন রাচিন রবিন্দ্র। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে বেশি খরুচে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ৩ উইকেট নেওয়ার পথে ৮৮ রান খরচ করেন এই পেসার। ৪১ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ।

জবাবে মিচেল সান্তনার, ম্যাট হেনরিদের দারুণ বোলিংয়ে ২৫২ রানে অলআউট হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ফখর জামান। ৬৯ বল খেলেন এই ওপেনার। ৪০ রানের ইনিংস খেলেন সালমান আলি আগা। ৩০ রান আসে তৈয়ব তাহিরের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে সান্তনার ও হেনরি ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৩৩০/৬ (৫০ ওভার); ফিলিপস ১০৬*, মিচেল ৮১; শাহিন ৩/৮৮

পাকিস্তান: ২৫২/১০ (৪৭.৫ ওভার); ফখর ৮৪, সালমান ৪০; সান্তনার ৩/৪১

ফল: নিউজিল্যান্ড ৭৮ রানে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন