বাফুফেতে চুক্তির মেয়াদ বাড়ল টিটুর

বাফুফেতে চুক্তির মেয়াদ বাড়ল টিটুর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত ৩০ জুন। তবে আবার নতুন করে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের জন্য তার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে।

বিজ্ঞাপন

তবে বিদেশি টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজে রয়েছে ফুটবল ফেডারেশন। আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশি কাউকে খুঁজে পাওয়া গেলে টিটুর জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন। ২০২৪ সালের মার্চ থেকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন টিটু। এ সময়ে তিনি কয়েকটি কোচিং কোর্স, বয়সভিত্তিক দলের কোচিং এবং এএফসি সভা-সেমিনারে অংশ নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন