এশিয়া কাপের প্রস্তুতি আজ শুরু

এশিয়া কাপের প্রস্তুতি আজ শুরু

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প। এ ক্যাম্প শুরুর আগে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

বিজ্ঞাপন

আজ মিরপুরে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১৫ আগস্ট প্রাথমিক দলের স্কিল ক্যাম্প হবে। এরপর ২০ আগস্ট থেকে ক্যাম্প হবে সিলেটে।

চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


বাংলাদেশ প্রাথমিক দল : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ ইসলাম, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন ও সাইফ হাসান।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সূচি
৩০ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি
১ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি
৩ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন