মিরপুরেই হচ্ছে কোয়াবের স্থায়ী ঠিকানা

মিরপুরেই হচ্ছে কোয়াবের স্থায়ী ঠিকানা

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বিভিন্ন কার্যক্রম নিয়ে সব সময়ই ছিল নানা ধরনের সমালোচনা। সবচেয়ে বেশি সমালোচনা ছিল স্থায়ী কোনো ঠিকানা না থাকায়। শেষ পর্যন্ত স্থায়ী ঠিকানায় যাচ্ছে কোয়াব।

বিজ্ঞাপন

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে কোয়াবের স্থায়ী কার্যালয়। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন কোয়াবের অন্তর্বর্তী কমিটির সদস্য নিয়ামুর রশিদ রাহুল। তিনি বলেন, ‘আজই) এনএসসি থেকে মিরপুরে জায়গা বরাদ্দের জন্য ইতিবাচক চিঠি পেয়েছি আমরা।’


পুরোনো কমিটি ভেঙে নতুন অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নিয়েই স্থায়ী কার্যালয়ের জন্য মিরপুর স্টেডিয়ামে জায়গা বরাদ্দ চেয়ে চিঠি দেয় কোয়াব। এই আবেদনের পরিপ্রেক্ষিতে এনএসসি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোয়াবের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এখন বিসিবির সঙ্গে আলোচনা করে জায়গা বুঝে নেবে কোয়াব। এ ছাড়া আগামী আগস্টের মধ্যে ক্রিকেটারদের কাছ থেকে সদস্য ফি সংগ্রহ করে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোয়াব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন