ইয়ামালকে নিয়ে লাপোর্তার বাজি

ইয়ামালকে নিয়ে লাপোর্তার বাজি

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনার চারজন-লামিনে ইয়ামাল, রাফিনহা, লেভানডোভস্কি ও পেদ্রি। ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মনে করেন, এই চারজনের মধ্যেই কারো হাতে ব্যালন ডি’অর উঠবে।

লাপোর্তা গিয়ে রাখছেন ইয়ামালকে। তিনি বলেন, ‘বার্সেলোনার কোনো প্লেয়ারের হাতে ব্যালন ডি’অর ওঠা উচিত। লামিনে দারুণ প্লেয়ার, প্রত্যেক ম্যাচেই সে এটা দেখিয়েছে... আশা করি বার্সেলোনা সবকিছু জিতবে।’

বিজ্ঞাপন

দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ের মৌসুমে রাফিনহা ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট, ইয়ামাল ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট, লেওয়ান্ডোভস্কি ৪২ গোল ও ৩ অ্যাসিস্ট ও পেদ্রি ৬ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন