১৫ বলের ফিফটিতে হাবিবুর স্পর্শ করলেন পারভেজের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

১৫ বলের ফিফটিতে হাবিবুর স্পর্শ করলেন পারভেজের রেকর্ড

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দেখা গেল এক অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের ওপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়ে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার হাবিবুর রহমান। এই বিধ্বংসী ইনিংসের মাধ্যমে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করলেন।

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির একক রেকর্ডটি ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। আজ মোহামেডানের বোলারদের তুলাধোনা করে সেই কীর্তিতে ভাগ বসালেন রূপগঞ্জের এই ব্যাটার।

হাবিবুরের এই টর্নেডো ইনিংসের মূল শিকার ছিলেন গতিময় পেসার নাহিদ রানা। ইনিংসের একটি ওভারে রানার ওপর চড়াও হয়ে ওয়ানডের চিরাচরিত খোলস ভেঙে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেন হাবিবুর। ওই এক ওভার থেকেই তিনি তুলে নেন ২৬ রান, যা মোহামেডানকে ম্যাচ থেকে ছিটকে দিতে বড় ভূমিকা রাখে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: