ওমানের বিশ্ব রেকর্ড

ওমানের বিশ্ব রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ওমান। আইসিসি ওয়ার্ল্ড কাপ লিগ ২ ম্যাচে নামিবিয়ার ১০ উইকেট শিকার করেন ওমানের স্পিনাররা। তারা কোনো ফাস্ট বোলারকে দিয়ে বোলিং করায়নি। এই প্রথমবারের মতো পুরুষ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষের সব উইকেট শিকার করল স্পিনাররা। এজন্য তারা ৩৩.১ ওভার বোলিং করেন। ওমানের পাঁচ স্পিনার ভাগাভাগি করে নেন ১০ উইকেট। পুরুষ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের সবচেয়ে লম্বা ইনিংসের রেকর্ডও এটি। পুরুষ ও নারী ক্রিকেট মিলে চতুর্থ দীর্ঘতম ইনিংসের রেকর্ড।

গত রোববার ওমানের আল আমরাতে রেকর্ড গড়া ম্যাচে মাত্র ৯৬ রানে অলআউট হয় নামিবিয়া দল। ২৫ রানে ৪ উইকে শিকার করেন ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ। অফ-স্পিনার জয় ওদেদ্রা ও বাঁহাতি স্পিনার আমি কালেম দুটি করে উইকেট নেন। ওমানের একাদশে একজন মিডিয়াম পেসার ছিলেন। কিন্তু তাকে দিয়ে বোলিং করাননি অধিনায়ক জতিন্দার সিংহ। এ ম্যাচটি জয়ে রাঙায় ওমান। ২২.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেন তারা (১০০/৮)।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন