রঞ্জনে-ফেরেইরার ব্যাটে দুইয়ে টেক্সাস

রঞ্জনে-ফেরেইরার ব্যাটে দুইয়ে টেক্সাস

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টানা তিন জয় তুলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো টেক্সাস সুপার কিংস। নিজেদের সবশেষ ম্যাচে তারা ৪৩ রানে হারিয়েছে ওয়াশিংটন ফ্রিডমকে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ ওভারে ২ উইকেটে ৮৭ রান তোলে টেক্সাস। জবাবে ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান করতে পারে ওয়াশিংটন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে টেক্সাসকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওয়াশিংটন। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন মার্কাস স্টয়নিস (২)। একই পথ ধরেন ড্যারিল মিচেল (৬)। এরপর বাকি পথ পাড়ি দেন শুভম রঞ্জনে (৩৯) ও ডোনোভান ফেরেইরা (৩৭)। দুজন মারকাটারি ব্যাটিং করে দলকে ভালো সংগ্রহ এনে দেন।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে টেক্সাসের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়াশিংটন। শেষমেশ চার উইকেট হারিয়ে ৪৪ রান তুলতে পারে তারা। তাদের হয়ে কেউ বিশের ঘরে রান করতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান করেন গ্লেন ফিলিপস।

সংক্ষিপ্ত স্কোর
টেক্সাস সুপার কিংস:
৫ ওভারে ৮৭/২ (রঞ্জনে ৩৯*, ফেরেইরা ৩৭*; নেত্রভালকার ১/৩০)
ওয়াশিংটন ফ্রিডম: ৫ ওভারে ৪৪/৪ (ফিলিপস ১৮*, রাচীন ১০; বার্গার ২/১২, নূর ১/১৪)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন