বর্ষসেরা ওয়ানডে দল

শ্রীলঙ্কা-পাকিস্তান-আফগানিস্তানের আধিপত্য

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা-পাকিস্তান-আফগানিস্তানের আধিপত্য

ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। যেখানে আধিপত্য শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেটারদের। বিপরীতে জায়গা হয়নি বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর কোনো ক্রিকেটারের।

বর্ষসেরা ওয়ানডে দলে শ্রীলঙ্কার সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছেন। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের সমান তিনজন করে ক্রিকেটার রাখা হয়েছে। একাদশের বাকি একজন জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। দলটির নেতৃত্বে আছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। উইকেটরক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে আসালাঙ্কার জাতীয় দলের সতীর্থ কুশল মেন্ডিসকে।

বিজ্ঞাপন

একনজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আল্লাহ গজনফর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন