ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৯০

ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৯০

অস্ট্রেলিয়াকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে খুব একটা স্বস্তি পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কেননা ব্যাটিংয়ে তারাও বেশি সুবিধা করতে পারেনি। নিজেদের হোম কন্ডিশনের সুবিধা লুটতে পারেনি ক্যারিবীয়রা। ১৯০ রান তুলতেই থেমে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ম্যাচের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত উইন্ডিজ এগিয়ে মাত্র ১০ রানে।

৭২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মাঝে উইকেটে ব্যাট হাতে লড়াই করে গেছেন কেবল রোস্টন চেজ ও শাই হোপ। ষষ্ঠ উইকেটে দুজনের ৬৭ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় দলটি। তবে দুজনের কেউ ফিফটির দেখা পাননি। হোপ ২ আর চেজ ৬ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন।

বিজ্ঞাপন

শেষ দিকে দলীয় স্কোরে ২৩ রান যোগ করে অপরাজিত থেকে যান আলজারি জোসেফ। তার আগে প্রথম দিন ২০ রান এনে দেন কেসি কার্টি। আর ২৬ রানে সন্তুষ্ট থাকতে হয় ব্র্যান্ডন কিংকে। মিচেল স্টার্ক নিয়েছেন তিন উইকেট। আর দুটি করে উইকেট পান হ্যাজলউড, কামিন্স ও ওয়েবস্টার।

ব্রিজটাউনে জেডেন সিলস-শামার জোসেফের পেস ঝড়ে ১৮০ রান তুলতেই গুটিয়ে যায় প্যাট কামিন্সদের প্রথম ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১৮০/১০, ৫৬.৫ ওভার (হেড ৫৯, খাজা ৪৭, কামিন্স ২৮; সিলস ৫/৬০ ও শামার ৪/৪৬)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৯০/১০, ৬৩.২ ওভার (শাই ৪৮, চেজ ৪৪; স্টার্ক ৩/৬৫, ওয়েবস্টার২/২০)।

*দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন