ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের হারে সুযোগ বাড়ল বার্সার

ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের হারে সুযোগ বাড়ল বার্সার

স্প্যানিশ লা লিগায় মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শনিবার (৫ মার্চ) ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে লস ব্লাঙ্কোসরা। তাদের এই হারে শিরোপা জেতার সুযোগ বেড়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার।

বিজ্ঞাপন

হারলেও টেবিলে অবনমন হয়নি রিয়ালের। যথারীতি দুইয়ে অবস্থান করছে আর্লো আনচেলত্তির শিষ্যরা। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। অর্থ্যাৎ নিজেদের পরবর্তী ম্যাচ জিতলে মাদ্রিদের দলটির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাবে কাতালানরা। তাতেই শিরোপা জেতার দৌঁড়ে এগিয়ে যাবে তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দশম মিনিটে রিয়ালকে হতাশ করেন ভিনিসিয়াস জুনিয়র। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৫ মিনিট পর হেডে স্বাগতিকদের জাল কাঁপান ভ্যালেন্সিয়ার দিয়াখাবি। ভিনিসিয়াসের কল্যাণে বিরতি থেকে ফেরার ৫ মিনিট পর সমতা টানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে আর কোন গোল হয়নি। অবশেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিরবতা নেমে আসে রিয়াল শিবিরে। সতীর্থের ক্রসে হুগো দুরোর মাথাস্পর্শী বল জায়ান্টদের জাল খুঁজে নেয়। তাতেই জয় নিশ্চিত হয় ভ্যালেন্সিয়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন