কেশভ মহারাজের নেতৃত্বে বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ। এমন দারুণ জয়ের পর সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন কেশভ মহারাজ।
বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন ব্যাট করার সময় কুঁচকিতে চোট পান মহারাজ। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে সেনুরান মুথুসামিকে। চোটের কারণে মহারাজ ছিটকে যাওয়ায় সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন উইয়ান মুল্ডার।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

