সদ্যই অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে আবারও। প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বেলা ২টায় বুলাওয়েতে মাঠে নামছে তারা।
এই ম্যাচে জিম্বাবুয়ের সামনে তারুণ্যময় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের অধিকাংশ তারকাই নেই। অন্যদিকে নিজেদের পূর্ণ শক্তির দল নিয়ে নামছে জিম্বাবুয়ে।
বিজ্ঞাপন
সাদা পোশাকের ম্যাচে এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। তাতে প্রোটিয়াদের ৮ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয়ের খাতা শূন্য। একটি টেস্ট ড্র হয়েছে।
ঘর ও বাইরের মাঠে সমান ৪টি করে টেস্ট খেলেছে দুই দল। তাতে দাপট দেখিয়েছে প্রোটিয়ারাই। সবশেষ ২০১৮ সালে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই দল। সাত বছর পর আবারও নামছে লড়াইয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

