বোলিং করতে আর বাধা নেই সুব্রায়েনের

বোলিং করতে আর বাধা নেই সুব্রায়েনের

অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েন দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রায়েন। অবশেষে তাকে মুক্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

সুব্রায়েন নির্দিষ্ট সীমার মধ্যেই বল করেন বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে তার বল করতে আর কোনো বাধা নেই। গত আগষ্টে ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সুব্রেয়ান। সেটারই ফল প্রকাশ পেয়েছে এবার।

বিজ্ঞাপন

বল করার সময় ৩১ বছর বয়সী অফ স্পিনারের কনুই ১৫ ডিগ্রির মধ্যেই থাকে বলে এক বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি। তাই এখন থেকে আর দক্ষিণ আফ্রিকার স্পিনারের বল করতে কোনো বাধা নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন