আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন অধিনায়ক জাদরান

নেতৃত্ব হারালেন রশিদ

স্পোর্টস ডেস্ক

নেতৃত্ব হারালেন রশিদ

বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স আশানুরূপ হয়নি আফগানিস্তানের। বাজে খেলে ছিটকে গেছে তারা গ্রুপ পর্ব থেকে। ভরাডুবির বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্বে বদল এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অবশ্য খবরটি আগেই ছড়িয়েছিল। এবার সেই উড়ো খবরটি সত্যি হলো। অধিনায়কত্ব হারিয়েছেন রশিদ খান। আর দলের নতুন অধিনায়ক হয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান।

বিজ্ঞাপন

এতদিন টি-টোয়েন্টিতে আফগানদের নেতৃত্ব দিয়ে এসেছেন রশিদ খান। তার সহ-অধিনায়ক ছিলেন জাদরান। এবার তিনি হলেন পূর্ণ অধিনায়ক। জাদরানের নেতৃত্বে ১৩ মার্চ থেকে শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কয়েকজন ক্রিকেটার এই স্কোয়াডে ডাক পাননি।

ছিটকে গেছেন পেসার ফজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক। টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নূর রহমান। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ ও বাঁহাতি পেসার ফরিদ আহমাদ মালিক।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুবাইতে আফগানিস্তান-শ্রীলঙ্কা খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথমবারের মতো ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার জিয়াউর রহমান শরিফ। নিজের সবশেষ ওয়ানডেতে ফাইফার নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার বিলাল সামি ওয়ানডে দলে থেকে গেছেন। তাকে টি-টোয়েন্টি দলের রিজার্ভেও রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...